
বাংলাদেশ রেলওয়ের ৫১৬টি পদের জন্য সারা দেশ থেকে ৬০০ চাকরিপ্রার্থীকে বাছাই করে তাঁদের সঙ্গে চুক্তি করেছিল প্রশ্নপত্র ফাঁসকারী চক্র। প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা করে নেয় তারা। শেষ পর্যন্ত যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের নিয়ে রাজধানীর তিনটি এলাকায় বুথ করেছিল চক্র। প্রশ্নপত্র দেওয়ার আগে চাকরিপ্রার্থীদের সনদসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করত তারা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের এই চক্র পুরোনো। গাড়িচালক আবেদ আলী চক্রটি সৃষ্টি করেছিলেন।
এবারও তারা রেলওয়ের নন-ক্যাডার নিয়োগের প্রশ্নপত্র ফাঁস করার জন্য আগে থেকেই পরিকল্পনা করে। এ জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উপপরিচালক (ডিডি) আবু জাফর ও ডেসপাচ রাইডার সাজেদুল ইসলামের সঙ্গে দুই কোটি টাকায় চুক্তি করে।
এ নিয়ে দফায় দফায় পিএসসির ভেতরের টয়লেট ও সিসি ক্যামেরা নেই এমন জায়গায় ডিডি আবু জাফর ও সাজেদুল বৈঠক করেন।তাঁদের সঙ্গে চুক্তি অনুযায়ী অভিযুক্ত গ্রেপ্তার অন্যরা সারা দেশ থেকে পরীক্ষার্থী সংগ্রহ করেন। রেলওয়ের ৫১৬ পদের জন্য ৬০০ জনের সঙ্গে তারা চুক্তি করেছিল। তবে শেষ পর্যন্ত ৬০০ জন তারা পায়নি। ৫০ থেকে ৬০ জন কম ছিল। প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা নেয়। তাঁদের মালিবাগ চৌধুরীপাড়া, মোহাম্মদপুর ও মিরপুরের বিভিন্ন বাড়িতে রেখে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল।
সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা এখনো কয়েকজনকে খুঁজছি, যাঁরা সরাসরি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের গ্রেপ্তারের পর এই বিষয়ে আরও বিস্তারিত জানানো যাবে।’
সিআইডির জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পিএসসির সাবেক এডি নিখিল চন্দ্র রায়, দালাল শরীফুল ইসলাম ভূঁইয়া, দীপক বনিক, খোরশেদ আলম খোকন, কাজী মো. সুমন, এ কে এম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মুহা. মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এ টি এম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম ও কৌশিক দেবনাথ ছিলেন। তাঁরা নিজ নিজ এলাকা থেকে পরীক্ষার্থী সংগ্রহ করেছিলেন।
আরও খবর পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫