
সর্বোচ্চ দরের চেয়ে পৌনে ১১ লাখ টাকা কম সংশোধিত দরে একটি লঞ্চ বিক্রি করার অভিযোগে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমানসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি করেন। দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী নামের লঞ্চ বিক্রির ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলার অন্য তিন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা ও লঞ্চটির ক্রেতা মেসার্স এস বি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান সাইদ।
মতিউর রহমান ওই লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর)।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়মবহির্ভূতভাবে প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটি সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরপত্রে লঞ্চটি কিনতে সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস বি কনস্ট্রাকশন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে লঞ্চটি বিক্রি করেনি এবং জামানত বাজেয়াপ্ত করেনি। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করে বাকি ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও খবর পড়ুন:

সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী যেন নিজেকে একা মনে না করেন। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
১৯ মিনিট আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
৪ ঘণ্টা আগে