কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল ইসলাম। গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে এমন ঘোষণা দেন তিনি। তবে পরে সমালোচনার মুখে আজ সোমবার পোস্টটি তিনি ডিলিট করেন।
মুকুল ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘বগুড়ায় যদি কোটা আন্দোলনের জন্য কোথাও বের হয়, তাহলে আমি আইন নিজের হাতে তুলে নিব। বি.দ্র. আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সকালে আজকের পত্রিকাকে মুকুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বিভিন্নজন কোটা আন্দোলনকারীদের সম্পর্কে আমাকে তথ্য দেওয়া শুরু করে।’ ঘোষণাটি সাংগঠনিক কি না জানতে চাইলে মুকুল ইসলাম বলেন, ‘এটা আমার ব্যক্তিগত উদ্যোগ।’ তবে বেলা ১১টার দিকে ফেসবুক থেকে তিনি পোস্টটি ডিলিট করেন। এ বিষয়ে জানতে পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় এ প্রসঙ্গে বলেন, ‘মুকুল ইসলাম এ ধরনের ঘোষণা দিয়ে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে কোনো নাগরিক আইন নিজ হাতে তুলে নেওয়ার ঘোষণা দিতে পারেন না।’
আরও খবর পড়ুন:
- বিদ্যুৎ–জ্বালানির ৪ সচিবের কবজায় ২৫ কোম্পানি
- র্যাবের নির্যাতনের দাগ বয়ে বেড়াচ্ছেন চিকিৎসক ঈশিতা
- প্রশ্নফাঁস: রেলের ৫১৬ পদের জন্য ৬০০ জনের সঙ্গে চুক্তি
- মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৩ নেতার পদত্যাগের ঘোষণা
- খুলনা শিপইয়ার্ডের সাবেক এমডিসহ ৫ জনের নামে দুদকের মামলা
- ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন
- ৪০০ কোটি টাকার পিয়ন
- গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি, ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- আমার বাসার পিয়ন ছিল, এখন ৪০০ কোটির মালিক
- আমি সিন্ডিকেট মেইনটেইন করি না, এসব বুঝিও না
- ১৫৪ শিক্ষকের সনদ জাল ধরা পড়ল তদন্তে









