রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।
অন্য বছরগুলোর মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ এ জামাতের মুকাব্বির ছিলেন।
চতুর্থ জামাত হয় সকাল ১০টায়। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।
বায়তুল মোকাররমে শত শত মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। প্রথম ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন। এরপর মহান আল্লাহপাকের রহমতের জন্য তারা পশু কোরবানি করবেন।
ইসলামের ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৪ হাজার বছর আগে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) নিজ সন্তান হজরত ইসমাইল (আ.)কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইবরাহিমের (আ.) ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
২১ মিনিট আগে
স্মারকলিপি দেওয়ার পর নাবিলা রহমান বলেন, জেলা প্রশাসক আবেদন গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
৩৫ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে পাতা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরে পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও তার সন্ধান পাননি।
১ ঘণ্টা আগে