বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আদাবর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন মো. ইমন খান নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে জামিন দেন। আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঢাকার বিভিন্ন আদালত আরও দুইজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ঢাকার আদালত থেকে আজ তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। তাদের জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, আজই তিনজন তাদের ঘরে ফিরবেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ইমন খান আদাবরের কমফোর্ট হাউসিং এলাকায় থাকেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদাবর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ জুলাই আদালতে পাঠানো হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদনে ইমন খানকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীরা গত ১৯ জুলাই আদাবরের শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদপুর ও আদাবর ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তার লাইট পোস্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন। পাশাপাশি মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত করতেও তাঁকে আবার রিমান্ডে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী-সংলগ্ন...
১ ঘণ্টা আগে
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ করেছে বিএনপি সরকার। তবে আগেই দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও শুরু
১ ঘণ্টা আগে
সিলেটে মোটরসাইকেল চোরসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
১ ঘণ্টা আগে