
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ শনিবার সন্ধ্যায় তিনি এই তথ্য জানান।
এদিন বিকেলে দলটির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ৭৮-৭৯টি মনোনয়ন ফরম জমা পড়েছে। রোববার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়ন ফরম নিয়েছেন, তাঁরা কালকেই জমা দেবেন।’
আজ নয়াপল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সংসদ সদস্যগণ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দলের ঊর্ধ্বতন নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে আবেদন যাবে এবং কী পদ্ধতিতে প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সেটা শিগগির জানা যাবে।
রিজভী বলেন, ‘আমরা প্রত্যাশা করছি যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক, তাঁদের দলের যে মনোনয়ন ফরম, সেটি আমরা বিতরণ করছি এবং তাঁরা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে, সেই তথ্যসহ আমাদের কাছে জমা দেবেন।’
প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, ‘বিগত আন্দোলনে নারীদের অনেক অবদান রয়েছে। কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাঁকে গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যাঁরা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, তাঁদের ওপরে চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন-নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের শেষ ছিল না। অব্যাহত গতিতে নিপীড়ন-নির্যাতন তাঁদেরকে সহ্য করতে হয়েছে। আমি মনে করি, দলের আন্দোলন-সংগ্রামে যাঁদের ভূমিকা রয়েছে এবং যাঁদের দক্ষতা রয়েছে, সংসদে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাঁদের সুনাম আছে, তাঁদেরকে নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
মনোনয়নপ্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ মন্তব্য করে রিজভী বলেন, ‘সময় কম। দ্রুতই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। কারণ, চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনে গিয়ে কাজ আছে।’
মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে বলে জানান রিজভী।
গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তাঁকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন।
৬ ঘণ্টা আগে
ঈদে ঘরমুখী মানুষের সহায়তা করতে চট্টগ্রাম নগরের শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৩ দিন আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, টিকা না দিলে নাসিরউদ্দীন পাটোয়ারী সুস্থ হবেন না।
৩ দিন আগে
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার...
৪ দিন আগে