
হায়দরাবাদে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবক জোরপূর্বক নিজের এইচআইভি পজিটিভ রক্ত তরুণীর শরীরে পুশ করেন। গত মাসে ঘটে যাওয়া এই ঘটনার পর ২৪ বছর বয়সী ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে, গত ১১ মার্চ। অভিযুক্ত যুবকের নাম মনোহর। জানা গেছে, অভিযুক্ত এবং ভুক্তভোগী তরুণী সম্পর্কে আত্মীয়। তরুণীর পরিবার প্রথমে মনোহরের সঙ্গেই তাঁর বিয়ের কথা ভেবেছিল। কিন্তু মনোহরের বাবা-মায়ের এইচআইভি থাকায় গত বছরের সেপ্টেম্বরে পরিবারের পক্ষ থেকে মনোহরের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে।
বিষয়টি জানার পরপরই তরুণী বিয়ে বাতিল করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মনোহর ওই তরুণীর বাড়িতে ঢুকে জোর করে নিজের সংক্রমিত রক্ত তাঁর শরীরে ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেন। এই ঘটনার পর পুলিশ মনোহরকে গ্রেপ্তার করে।
ঘটনার প্রায় এক মাস পর গত শুক্রবার তরুণীকে তাঁর নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তরুণী প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীদের ধারণা, সামাজিক কলঙ্ক, ভয় এবং মানসিক ট্রমা সহ্য করতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
পঁচারাম আইটি করিডর থানার পুলিশ পরিদর্শক জানান, ‘আমাদের ধারণা, অযাচিতভাবে এইচআইভি সংক্রমণের শিকার হওয়ার মানসিক অভিঘাতই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৮ ঘণ্টা আগে