
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে প্রায় ৭০ সদস্যের একটি বিশাল ও শক্তিশালী প্রতিনিধিদল পাঠিয়েছে ইরান। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দলে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, যাঁদের লক্ষ্য আলোচনার প্রতিটি কারিগরি ও কৌশলগত দিক নিশ্চিত করা।
ইরানের এই শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রভাবশালী তিন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা হলেন—
মোহাম্মদ বাঘের গালিবাফ: ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি প্রতিনিধিদলের প্রধান হিসেবে আলোচনার সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন।
আব্বাস আরাঘচি: ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে অতীতের বিভিন্ন পরমাণু আলোচনায় তাঁর রয়েছে দীর্ঘ ও গভীর অভিজ্ঞতা।
আলী বাঘেরি কানি: ইরানের একজন কট্টরপন্থী ও ঝানু কূটনীতিক। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পরমাণু আলোচনাগুলোতে তিনি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মূল আলোচকদের সহায়তার জন্য এই বহরে রয়েছেন আরও ২৬ জন বিশেষজ্ঞ সদস্য। তাঁরা মূলত অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক খাতের টেকনিক্যাল বা কারিগরি কমিটিগুলোর অন্তর্ভুক্ত। আলোচনার টেবিলে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য দিয়ে মূল নেতাদের সহায়তা করাই তাঁদের প্রধান কাজ।
প্রসঙ্গত, সর্বশেষ খবরে জানা গেছে, সরাসরি আলোচনার টেবিলে বসেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান সরকারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে ‘ত্রিপক্ষীয় মুখোমুখি বৈঠক’ চলছে।

ইউক্রেন দাবি করেছে, রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলের চেরনিহিভের দিকে নতুন স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন হামলাও বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রধান পাবলো পালিসা সাংবাদিকদের জানিয়েছেন, ক্রেমলিনের শীর্ষ নেতৃত্বের নির্দেশে...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শুরু হওয়া যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি। তিনি আদৌ সুস্থ আছেন কি না, নাকি নিরাপত্তার কারণে আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন—এ প্রশ্ন এখন ইরানের রাজনীতি ও জনমনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে...
৯ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তে গত কয়েক দিনের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে কয়েক শ মানুষের মৃত্যু এবং হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে পাঁচ মাস আগের দুটি গবেষণা প্রতিবেদন। কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমে
৯ ঘণ্টা আগে১১ হাজার ৫৫১ মিটার বা প্রায় সাড়ে ১১ কিলোমিটার উচ্চতায় একটি ভাসমান বেলুন থেকে লাফ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রুশ ক্রীড়াবিদ সের্গেই বয়তসভ। এর আগে ১০ হাজার ৬০ মিটার উচ্চতা থেকে লাফের যে রেকর্ড ছিল, তা তিনি ভেঙেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’ জাতীয়...
১০ ঘণ্টা আগে