
রাজধানীর উত্তরায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী-সংলগ্ন ২, ৩ ও ৭ নম্বর সেক্টর-সংলগ্ন আজমপুরের রবীন্দ্র সরণি সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শত শত টংদোকান, কাপড়ের ভ্যান, খাবারের দোকান ও কাঁচামাল বিক্রির ভ্যান সরিয়ে দেওয়া হয়।
অভিযানকালে বিমানবন্দর জোনের ট্রাফিক পুলিশ, আজমপুর পুলিশ ফাঁড়ির সদস্য ও থানা-পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট করার অভিযোগে মো. তানভীর (২২), সাব্বির মোল্লা (২৭), মো. শাওন (২৪) ও এহসানুল হক জীবন (২৪) নামের চারজনকে গ্রেপ্তার করে ফাঁড়ির পুলিশ।

এ ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার থেকে হাউজ বিল্ডিংয়ের নর্থ টাওয়ার আজ (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা দখল করে ফুটপাত ও বিজিবি মার্কেটের সামনের মহাসড়কে গাড়ি পার্কিং করে রাস্তায় প্রতিবিন্ধকতা রোধে অভিযান চালায় উত্তরা পূর্ব জোনের ট্রাফিক পুলিশ। অভিযানকালে মহাসড়কে ওপর গাড়ি পার্কিং করে মেরামত ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে ১১টি ট্রাফিক আইনে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

এর আগে আজ (শনিবার) আজকের পত্রিকায় প্রিন্ট ভার্সনে ‘উচ্ছেদের পরও একই চিত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই উত্তরার বিভিন্ন স্থানে অভিযানে চালায় পুলিশ প্রশাসন। দুর্ভোগের বিষয়ে সংবাদ প্রকাশের জন্য আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে এক পথচারী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল হয়ে থাকলেও প্রশাসনের নজরে তেমন একটা আসেনি। নামকাওয়াস্তে একদিকে অভিযান হয়েছে, অন্যদিকে ফের দখল হয়ছে। সংবাদ প্রকাশের পর আবার উচ্ছেদ চালিয়ে রাস্তাটি পরিষ্কার করেছে পুলিশ। যদি এমন পরিষ্কার থাকে, তাহলে রাস্তার যানজট অনেকটা কমে যাবে এবং স্বস্তিদায়ক চলাচল করতে পারবে জনগণ।’
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘রাজলক্ষ্মী এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্যের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আগামীকাল (রোববার) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’
অপর দিকে হাউজ বিল্ডিং ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) সূজা উদ্দিন বলেন, ‘আজ আমরা এক ঘণ্টা পরপর বিএনএস সেন্টার থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত মহাসড়কে অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাতের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ সময় অবৈধ পার্কিং করে রাস্তায় প্রতিবিন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, এ ছাড়া হাউজ বিল্ডিং এলাকার রহমানিয়া সুপার মার্কেটের সামনে অবৈধভাবে রাখা ফার্নিচার মালামালগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়াও রাজলক্ষ্মী ট্রাফিক পুলিশ বক্সের টিআই মোহাম্মদ জলিল বলেন, ‘রাজলক্ষ্মী এলাকায় রাস্তা দখল গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ করতে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা গেলে ফুটপাতের ব্যবসায়ীরা তাঁদের ওপর মারমুখী হয়ে ওঠেন। তাঁদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। পরে আজ (শনিবার) ট্রাফিক পুলিশ, ফাঁড়ির পুলিশ, থানা-পুলিশ ও অতিরিক্ত ফোর্সের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।’

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছেন। আজ রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
২৭ মিনিট আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দেড় টন কয়লা, ৩০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে