
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, ‘এ মামলায় পরোয়ানা মূলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করছি।’
শুনানি শেষে আবেদন মঞ্জুর করে লতিফ সিদ্দিকীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে, বেলা ১টার দিকে তাঁকে ট্রাইব্যুনালের হাজির করা হয়। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় লতিফ সিদ্দিকীও আসামি।
ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার পর গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতেই ছিলেন।

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কাটাখালী থানায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা নিয়ে কমিউনিটি পুলিশিং সভা হয়েছে। বক্তারা মাদক কারবারিদের পক্ষে রাজনৈতিক সুপারিশ বন্ধের আহ্বান জানিয়ে পুলিশকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন।
২৬ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের সেওতা-মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও চালকেরা মানববন্ধন করে দ্রুত কাজ শুরুর দাবি জানান। এলজিইডি বলছে, বর্ষা শেষে কাজ শুরু হবে।
৩৩ মিনিট আগে
রাজশাহীতে ধর্ষণের চেষ্টার মামলায় মো. আব্দুল্লাহ (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী নগরের উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ জেলার দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।
৩৫ মিনিট আগে