
রাজশাহীতে ধর্ষণের চেষ্টার মামলায় মো. আব্দুল্লাহ (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী নগরের উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ জেলার দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।
আজ সকালে র্যাব-৫—এর রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গত ১৩ জুলাই বাবার বাড়ি গাজীপুর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন এক গৃহবধূ। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বাস থেকে নেমে ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার সব যাত্রী নেমে গেলে অটোরিকশাচালক আব্দুল্লাহ পাট খেতে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন।
পরে অটোরিকশাচালক গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুলসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় মামলা হয়। গ্রেপ্তার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজধানীর ন্যাম ভবন থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরার–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশখবর পেয়ে তারা লাশ উদ্ধারের জন্য ভবনের ভেতরে প্রবেশ করেছেন। গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে...
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জমজ দুই ভাইসহ তিন স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার বিকেলে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় শুরু হওয়া এই পাল্টাপাল্টি ধাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত গড়ায়।
১৪ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ায় পৌরসভার সাবেক দুই কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে