
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে লতিফ সিদ্দিকীকে নিয়ে আসার পর বর্তমানে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে উপস্থাপন করা হবে।
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় লতিফ সিদ্দিকীও আসামি।
ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার পর গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিতে আরসা সদস্য মো. জুবায়ের নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক তদন্তে আরসা ও আরএসওর অভ্যন্তরীণ বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মিছিলে মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেত বাজারের সবজি ব্যবসায়ী মেছের আলী ২০২৩ সালের ২০ মে রাত ১১টার দিকে খিলক্ষেতের বড় বরুয়ার বাসা থেকে বের হন। ওই রাতে তিনি বাসায় ফিরবেন না বলে জানিয়ে বের হন। তবে আর তিনি বাসায় ফেরেননি। তিন দিন পর ২৩মে আনুমানিক বিকেল ৪টার সময় খিলক্ষেত খানার বড় দরখাস্ত বোয়ালিয়া খাল সংলগ্ন আশিয়ান হাউজিং
১ ঘণ্টা আগে
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কাটাখালী থানায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে