
পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে পুরাতন থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করলেও অনেক সময় কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে সুপারিশ আসে। এ ধরনের সুপারিশ বন্ধ না হলে মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হবে।
সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম, সাংবাদিক গোলাম মোস্তফা, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ অন্যরা।
জানা গেছে, গত এক মাসে নেছারাবাদ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে শীর্ষ নারী মাদক কারবারি রাবেয়া আক্তার সাথী, শিল্পী আক্তার, মিজানুর রহমানসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিয়মিত অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডও দেওয়া হচ্ছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৪ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে