
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেওতা-মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় দুই বছর আগে কাজ শুরু হলেও ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর ধরে তা বন্ধ রয়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকেরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই রাস্তায় চলাচল করছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা-মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছে। এ সড়ক ব্যবহার করে অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘কাজ পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে বর্ষা মৌসুম থাকায় সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না। কারণ, বর্ষাকালে সড়কের কাজ করলে এর গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয় না। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।’

নেত্রকোনার মোহনগঞ্জে গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন...
১১ মিনিট আগে
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
১ ঘণ্টা আগে