
বাংলা নববর্ষ বরণ করে নিতে রাজধানীজুড়ে চলছে নানা আয়োজন। রবীন্দ্র সরোবরে ইস্পাহানি-চ্যানেল আই-সুরের ধারা’র গানের সুরে বরণ করা হলো নতুন বছরকে।
আজ সোমবার সকাল ৬টায় শুরু হয়ে এই আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত। নতুন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভরে ওঠে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীরা ছিল মূল প্রাণ। পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় ফুটে ওঠে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা।
বেঙ্গল ফাউন্ডেশনের তিন শিল্পীর সরোদের সুরে সুরে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নেওয়া হয়। একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকগীতিসহ পঞ্চকবির গান। পরে শিশুদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা’ গানটি পরিবেশিত হয়।
সম্মিলিত শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুলের ইসলামের রচিত গান ‘প্রভাত বীণা তব বাজে’।
পার্বত্য অঞ্চলের ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা তাদের আঞ্চলিক ভাষায় ‘আমাদের দেশ হীরা-মানিক, সোনা, রুপায় ভরা’ গানটি পরিবেশন করেন।
প্রতিবারের মতো চ্যানেল আই-সুরের ধারা আয়োজিত এবারের বর্ষবরণ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থানের শিল্পীরা। একক সংগীত, সমবেত কণ্ঠে বর্ষবরণ হয়ে ওঠে ছন্দময়।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
২ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে