রাজধানীর মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে। আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাজমহল রোডের সি ব্লকে সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে তাজমহল রোডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাজমহল রোডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সি ব্লকের সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানটিতে আগুন লেগে পুরো দোকান পুড়ে গেছে।

পুলিশ জানায়, চোরাই বিদ্যুৎ সংযোগ সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান চলছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
৭ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কারবার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুই অংশ থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতর আহত হয়েছে এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
১ ঘণ্টা আগে