ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক ১ দিন।
আজ রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেলের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পান। এরপর থানায় খবর দেন তিনি। খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ময়লার ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকের মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল।
রায়হান উদ্দিন আরও জানান, মৃত অবস্থায় নবজাতক শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় জুনায়েদ নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটি, বান্দরবান ও থানচিতে র্যালি, আলোচনা সভা ও দাবি উত্থাপনের কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার, শিক্ষা-চাকরিতে কোটা এবং আদিবাসীদের জীবন-জীবিকা ও সংস্কৃতি সুরক্ষায় পদক্ষেপের দাবি জানিয়েছেন।
২ মিনিট আগে
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ...
২৭ মিনিট আগে
চট্টগ্রামের আকবরশাহ থানার একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও একটি ডিজিটাল নিক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কোতোয়ালি থানার হাজারী গলিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
৩২ মিনিট আগে