জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান পদত্যাগ করেছেন। আজ রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি লেখেন, ‘আমি মহিবুল্লাহ শেখ জিসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক। কোনো রাজনৈতিক দল, সংগঠন বা প্যানেলের অংশ না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আমি এ দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বার্থ ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কিন্তু দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আমার সঙ্গে যথাযথ সমন্বয় না করে সিদ্ধান্ত গ্রহণ, আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা আমি সব সময় পাইনি।’
জিসান আরও উল্লেখ করেন, ‘বিশেষ করে সাম্প্রতিক একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং অনুষ্ঠান চলাকালে আমাকে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে বাধ্য করা এবং এর কারণে সৃষ্ট হট্টগোলের ঘটনা আমাকে গভীরভাবে হতাশ করেছে। এ ছাড়া এই ঘটনার জন্য মঞ্চে আমাকে দুঃখ প্রকাশ করার ক্রমাগত চাপ প্রয়োগ করা হয়েছে। আমি মনে করি, একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না। বর্তমান পরিস্থিতিতে আমার নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে এই পদে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদল নেতাদের নাম ঘোষণা নিয়ে বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় জাকসুর সাংস্কৃতিক সম্পাদককে মঞ্চে দুঃখ প্রকাশের জন্য চাপ দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর জাকসুর সাংস্কৃতিক সম্পাদক তাঁর ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।’
এ বিষয়ে জানতে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ...
১১ মিনিট আগে
চট্টগ্রামের আকবরশাহ থানার একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও একটি ডিজিটাল নিক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কোতোয়ালি থানার হাজারী গলিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও করেছে বিএনপির একটি অংশ। অন্যদিকে বিএনপির অপর একটি অংশ এ আন্দোলনকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি ক
১৯ মিনিট আগে
স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়...
২৩ মিনিট আগে