রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আজগর আলী জানান, নিহতের বাসা জুরাইনের বউবাজার বাগিচা ১ নম্বর গেট এলাকায়। হৃদয় দিনমজুরের কাজ করতেন। রাত সাড়ে ১১টার দিকে বাসার সামনে গলিতে যান হৃদয়। সেখানে বৃষ্টির পানি জমে ছিল। একপর্যায়ে পানিতে ভিজে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
আজগর আলী জানান, ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে বিদ্যুতের খুঁটি বিদ্যুতায়িত ছিল। সেখানে হাত দেওয়ার কারণে বিদ্যুতায়িত হয়।
নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর চড়ভাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আমানউল্লাহ জমাদ্দার। জুরাইনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগে