
আগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।
তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার রায় বহু আগে ঘোষণা হলেও আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি। এটি শুধু বিলম্ব নয়, এটি ন্যায়বিচারের অবমাননা, শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন। প্রদীপের মতো একজন দাগি খুনির শাস্তি কার্যকরে এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রচ্ছায়ায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে? ”
সাইফুল্লাহ খান আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিলম্ব আর মেনে নেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।’
সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কমোডর (অব.) মেহেদী হাসান বলেন, ‘সরকার কেন এই বিচার কার্যকর করছে না, তা আমাদের বোধগম্য নয়। আমাদের মনে হচ্ছে, আন্তর্জাতিক চাপে সরকার রায় বাস্তবায়নে গড়িমসি করছে। হাইকোর্ট রায় টাইপ করতে দুই মাস সময় নিচ্ছে। এটা কি দায়বদ্ধতার পরিচয়? আমরা মনে করি, সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরে ২ জুন তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে