
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরে হত্যাচেষ্টার অভিযোগে ১৭ অক্টোবর খিলগাঁও থানায় এই মামলা হয়। জেড আই খান পান্না এই মামলার ৯৪ নম্বর আসামি।
জেড আই খান পান্না নামে পরিচিত জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে সংগঠনটি।
খিলগাঁও থানায় ১৭ অক্টোবর আসকের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ ১৮০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন আহাদুলের বাবা মো. বাকের। মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ অভিহিত করে আসকের বিবৃতিতে বলা হয়, জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের ন্যায়সংগত দাবি এবং তাঁদের নেতৃবৃন্দকে আটকের ঘটনায় আইনি লড়াইয়ে সম্পৃক্ত থেকেছেন।
তাঁর নীতি এবং আদর্শের জায়গায় তিনি সরব ছিলেন। আইন ও সালিশ কেন্দ্র মনে করে, মানবাধিকার বিষয়ে এবং বর্তমান প্রেক্ষাপট-সংশ্লিষ্ট আলোচনা, মতামত ও বক্তব্য–সংক্রান্ত কোনো ভূমিকায় কোনো পক্ষের অসন্তুষ্টি থেকে জেড আই খান পান্নার বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করা হতে পারে।
মামলাটি হয়রানিমূলক বলে প্রতীয়মান হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘সেটাই হয়ে থাকলে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও নিন্দনীয়।’
জেড আই খান পান্নার বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকারকর্মী জেড আই খান পান্না জীবনভর মানুষের অধিকারের কথা বলেছেন এবং বলছেন। কখনো তিনি ক্রসফায়ার, গুম, নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোনো পক্ষের অসন্তষ্টিতে পড়েছেন, আবার মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বিশেষ কোনো পক্ষের অসন্তুষ্টিতে পড়েছেন।
‘জেড আই খান পান্নার লড়াইটা প্রকৃত অর্থে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য। সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আর তাদের অধিকার প্রতিষ্ঠায় এক অগ্রসৈনিক হিসেবেই তিনি দেশের মানুষের কাছে সমাদৃত। তিনি সব সরকারের আমলেই সোচ্চার ছিলেন এবং আছেন।’

এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক প্রোফাইল, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল এবং মানহানিকর বক্তব্য প্রচার করা
১৫ মিনিট আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ।
৩১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে পুকুরের পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
৩৫ মিনিট আগে
২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পথসভার উদ্দেশে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরে একটি মশাল মিছিল...
৩৯ মিনিট আগে