
পলাতক সন্দেহভাজনদের দেশে ফিরিয়ে এনে ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটি।
সন্ধ্যায় শাহবাগ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান নয়। তিনি অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগ এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে ঘটনার পেছনে কোনো দেশি-বিদেশি সংশ্লিষ্টতা থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান তিনি।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, হাদি হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে।

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
৪৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে