
আগুন লাগার চার দিনের মাথায় ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আংশিক ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঝাড়ামোছা করে বেচাকেনার জন্য খুলতে দেখা গেছে। বন্ধ রাখা হয়েছে মার্কেটের প্রবেশের প্রধান ফটক। তবে আনুষ্ঠানিকভাবে বেচাকেনার জন্য দোকান খোলার অনুমতি পাননি দোকানিরা। এদিকে তৃতীয় তলায় চলছে সংস্কার কার্যক্রম ৷ পুড়ে যাওয়া দোকানগুলো সংস্কার, কাপড় ও আসবাব পোড়া ছাইও সরাতে দেখা গেছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা নিউ সুপার মার্কেট ঘুরে দেখা যায়, দোতলার সামনের অংশে তেমন কোনো দোকান খোলা নেই। তবে ভেতরের দিকে ১২, ১৩ নম্বর গলির দোকানগুলো তেমন ক্ষতিগ্রস্ত না হওয়ায় এসব দোকান খুলে সাফ-সাফাই করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। দ্বিতীয় তলার এই অংশটায় কাপড়সহ ঘড়ি, সানগ্লাস ও ইলেকট্রনিকস পণ্যের দোকান বেশি। এসব দোকান থেকে আগুনের দিন উদ্ধার করা মালামাল এনে আবার সাজানো হচ্ছে। দোতলার ১৩ নম্বর গলিতে খান পাঞ্জাবি নামে একটি দোকান পুরোপুরি প্রস্তুতই দেখা গেল।
দোকান মালিক মো. আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা বেচাকেনার অনুমতি পাই নাই। বিদ্যুৎ নাই, মার্কেটের গেট খোলে নাই। এভাবে তো আর কাস্টমার আসবে না। আমরা আশা করছি দ্রুতই মার্কেট খুলে দেবে তাই প্রস্তুতি নিয়ে রাখছি।’
তৃতীয় তলায় কথা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা দোকান সংস্কারের কাজ করছি। জানি না কবে ব্যবসায় ফিরতে পারব ৷ তবে আমরা ব্যবসায় ফেরার জন্য প্রধানমন্ত্রী ও সিটি করপোরেশনের সহায়তা চাই।’
তবে মার্কেটের নিচতলায় দোকানিদের বেচাকেনা করতে দেখা গেছে। আশীর্বাদ বস্ত্র বিতানের ব্যবসায়ী সাইফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘গতকাল অল্প কিছু টাকা বিক্রি হয়েছে। ঈদের এই সময় সাধারণত কয়েক ঘণ্টায় ১০ থাইকা ১৫ হাজার টাকা বেচাকেনা হয়। কিন্তু গতকাল সারা দিনে হইছে ১ হাজার ৮০০ টাকা। মার্কেটের ৩ নম্বর গেট বন্ধ থাকায় ক্রেতারা আসতে পারছেন না।
এদিকে বেলা সাড়ে ১১টায় ঢাকা নিউ সুপারমার্কেট পরিদর্শনে আসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটি। কমিটির সদস্যরা প্রায় এক ঘণ্টা মার্কেটটি ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত দোকান, মার্কেটের বিদ্যুৎ লাইনগুলো খতিয়ে দেখেন।
তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মার্কেটের বিদ্যুৎ লাইনসহ অন্যান্য ব্যবস্থা চালু হবে। তবে ঈদের আগে সেটা হচ্ছে না। তিনি বলেন, তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। আজকে শেষ কর্মদিবস। তদন্ত শেষ হয়নি, তাই প্রতিবেদন ঈদের পরে দেওয়া হবে।
আরও পড়ুন:

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩ ঘণ্টা আগে