
উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোয় বাধ্য করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, গ্রেপ্তার দুজন মানব পাচারকারী চক্রের সদস্য।
আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান এসআরবি-১০ অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
এসআরবি জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মানব পাচার চক্রের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান (৫৫) ও আবু তাহের লেন্টু (৫০)।
ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, মিজানুর রহমান ও আবু তাহের লেন্টুসহ চক্রের অন্য সদস্যরা নির্মাণকাজের কথা বলে রাজন হোসেন (২১) নামের এক যুবককে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।
তিনি বলেন, যুদ্ধে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায়। এতে তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন। চার দিন কষ্ট করার পর হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন তিনি। পরে আহত অবস্থায় পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন রাজন। দেশে ফেরার পর ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার পাঠানো আবেদনের ভিত্তিতে ১৩ অক্টোবর ভোরে ফরিদপুরের নগরকান্দা থানার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টুকে গ্রেপ্তার করে এসআরবি-৬।
এসআরবির প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে। পরে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। এঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন বলে দাবি করেছে এসআরবি।

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে ছুরিকাঘাতে মাকে হত্যায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫ ঘণ্টার মধ্যে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদরের হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ নামে রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
২৭ মিনিট আগে
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কোনো অপকর্ম করতে না পারেন, তা নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে পাঁচ বছরের ইসরাত জাহান ও ১৮ মাস বয়সী রোজা মনিকে রেখে চলে যান তাদের মা। মায়ের অপেক্ষায় বাজারে ছোটাছুটি করা শিশু দুটির অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। শিশু দুটির জন্য তিনি পাঠিয়েছেন শিশুখাদ্য ও আর্থিক সহায়তা।
১ ঘণ্টা আগে