রাজধানীর ডেমরা দুর্গাপুর এলাকায় আগুনে পুড়ে আরেফিন বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে ডেমরা দুর্গাপুর মাঝপাড়া এলাকার বাসার সামনে থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, স্বামী ইয়াসিন মিয়া ও তিন মাসে বাচ্চাকে নিয়ে ডেমরার বাসায় থাকতেন আরেফিন বেগম। গতকাল তাঁদের বিবাহবার্ষিকী ছিল। তবে তাদের তিন মাসের বাচ্চাও অসুস্থ ছিল। রাত ৮টার দিকে বাচ্চাটি তার মায়ের কোলে প্রাকৃতিক কর্ম করে দেয়। এ সময় ইয়াসিন তার স্ত্রী আরেফিনকে কাপড় পরিবর্তন করে বাচ্চাকে গরম ভাপ দিতে বলেন। তখন আরেফিন পাশের রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর আগুন দেখতে পায়। এরপর দরজা ভেঙে আরেফিনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর আরেফিনের মরদেহ বাসায় নিয়ে আনা হয়।
এসআই তোফায়েল আহমেদ আরও জানান, ওই নারীর শরীরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মৃত আরেফিনের ফুফু মোসলেমা বেগম বলেন, আরেফিনের সঙ্গে তাঁর স্বামীর কোনো কলহ ছিল না। তাঁদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। গতরাতে তাদের বিবাহবার্ষিকী ছিল। এদিকে তাদের তিন মাসের বাচ্চাও অসুস্থ ছিল। রাতে আরেফিনের শরীরে বাচ্চাটি প্রাকৃতিক কর্ম করে। এরপর অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাপড় পরিবর্তন করে এবং বাচ্চাকে গরম ভাপ দেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে কাপড় গরম করছিল। অসাবধানতায় হারিকেনের আগুন আরেফিনের শরীরে ধরে যেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
৯ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
২৬ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১ ঘণ্টা আগে