
রাজধানীর দক্ষিণখান থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এসপি জানান, দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোকছেদুর রহমান হলেন নীলফামারী সদর উপজেলার কানিয়ালখাতা দালালিপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, মোকছেদুর রহমানের বিরুদ্ধে নীলফামারী থানায় ২০০৩ সালের ১৬ আগস্ট ধর্ষণের অভিযোগে মামলা হয়। ওই মামলায় নীলফামারীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারকার্য শেষে ২০০৭ সালের ১৭ এপ্রিল মোকছেদুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এসপি বলেন, এদিকে গ্রেপ্তার এড়াতে মোকছেদুর রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে নীলফামারী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৫ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে