
রাজধানীর বনানীতে সিসা বারে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার পেছনে রয়েছে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরার র্যাব-১ কার্যালয়ে আজ শনিবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীর সঙ্গে মাকসুদুর রহমান হামজা (২৬) ও মো. মুন্নার (২৭) দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাঁরা থ্রি সিক্সটি সিসা লাউঞ্জ নামে এই সিসা বারে নিয়মিত যাতায়াত করতেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই রাহাতকে তাঁরা ছুরিকাঘাতে হত্যা করেন।
এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে গতকাল শুক্রবার মাকসুদুর রহমান ও মুন্নাকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে র্যাব-১ ও র্যাব-১১।
মাকসুদুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা বিল্লাল মেম্বারবাড়ির আব্দুল আল মামুন মোল্লার ছেলে। মুন্না রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার আব্দুল ওহিদের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাহাত হোসেন রাব্বী ও তাঁর বন্ধু নুরুল ইসলাম খোকন সিসা লাউঞ্জে যান। চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় নামার সময় রাব্বীর পথ রোধ করে দাঁড়ান মুন্না ও হামজা। রাহাত চিনতে পেরে বলেন, ‘মুন্না, তুই এ সময় এখানে কেন?’ এর পরই রাহাতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান মুন্না ও হামজা। একপর্যায়ে মুন্না পাঞ্জাবির পকেট থেকে চাকু বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন রাহাতকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং আসামিদের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্না ও হামজাকে কুমিল্লা থেকে র্যাব-১১-এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।’
এই হত্যার পেছনের কারণ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আশিক বলেন, ‘মুন্না ও হামজাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহাতের সঙ্গে তাঁরা দীর্ঘদিন যাবৎ বনানী সিসা লাউঞ্জে আসা-যাওয়া করেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। গত ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাহাত মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বেরিয়ে যেতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার সূত্রপাত হয়। এরপর তাঁরা রাহাতকে ছুরিকাঘাত করে হত্যা করেন।’
গ্রেপ্তারকৃতদের বনানী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ১০০ নম্বর বাসার থ্রি সিক্সটি সিসা লাউঞ্জে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইন্টারনেট ব্যবসায়ী রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরদিন তাঁর বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।

আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
৪ মিনিট আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে
গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে