
রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বারে গতকাল বৃহস্পতিবার ভোরে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (১৫ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আজ বিকেলে র্যাব সদর দপ্তর জানিয়েছে, কুমিল্লা থেকে এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বনানী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আর কুমিল্লা থেকে গ্রেপ্তার দুজনের পরিচয় জানা যায়নি। আজ রাত ১০টার দিকে র্যাব-১-এর উত্তরা কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চারজন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাঁদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিকেলে আবার র্যাব সদর দপ্তর জানায়, এ হত্যার আরও দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে তারা।
ঘটনার প্রাথমিক তদন্ত শেষে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিসা বারের সিঁড়িতে রাহাতকে ঘিরে ধরে ছুরিকাঘাত করা হয়। সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে রাহাতের পায়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।
রাহাত মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন এবং ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ফুটেজে দেখা গেছে, রাহাত সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন তাঁকে ঘিরে ধরেন এবং ঊরুতে ছুরিকাঘাত করেন। এক যুবক হামলা ঠেকাতে চাইলে তাঁকেও মারধর করা হয়। পরে রাহাত রক্তাক্ত অবস্থায় লিফটের কাছে পৌঁছান এবং আরও দুবার ছুরিকাঘাত করা হয় তাঁকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তার সঙ্গে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাজধানীর অভিজাত এলাকায় সিসা বার পরিচালনা করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ৩৬০ ডিগ্রি বারের নামে আগেও দুটি মামলা হয়েছিল। আগে ‘অ্যারাবিক কুজি’ নামে সিসা বারটি পরিচালিত হতো। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে এবং বর্তমানে একই মালিক নতুন নাম দিয়ে ব্যবসা চালাচ্ছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
৩৯ মিনিট আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে