
রাজধানীর মোহাম্মদপুরে হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত হৃদয় মিয়াকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
হৃদয়ের বন্ধু মো. বিপ্লব বলেন, হৃদয়ের বাসা হাজারীবাগ গনকটুলী এলাকায়। ধানমন্ডিতে তাঁর মুদির ব্যবসা রয়েছে। সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় আসলে ৪-৫ জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তাঁর কাছে থাকা মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিপ্লব আরও বলেন, এরপর খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হাজারীবাগের বাসায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, হৃদয় নামে এক যুবক আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। তাঁর পিঠে ও কোমরে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছে।

ফরিদপুরের ভাঙ্গায় নিজেকে কমিশনারের ভাগনে পরিচয় দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে হামিদুল গাজী ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কথিত কমিশনারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হামিদুলের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।
১৪ মিনিট আগে
চিকিৎসার জন্য ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া দুজন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মো. খোকন....
১৮ মিনিট আগে
নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।
২৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় এক অভিযান চালিয়ে ছয় লাখ দুই হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
২৫ মিনিট আগে