
নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পাকাকরণের কাজে অনিয়ম চলছে। নিয়ম অনুযায়ী যেখানে অর্ধেক বালু দেওয়ার কথা, সেখানে তিন ভাগে মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করা হচ্ছে। মূলত মানসম্মত কোনো উপাদান বা খোয়া সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।
তাঁরা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে মিথ্যা মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে।
বক্তারা অবিলম্বে চলমান এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে মানসম্মতভাবে তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তাঁরা।

লক্ষ্মীপুরের রামগতিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
আজ বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জুয়েল নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক
১৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে