Ajker Patrika

গাংনীতে ৬ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৭
গাংনীতে ৬ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করল বিজিবি
ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলায় এক অভিযান চালিয়ে ৬ লাখ ২ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শেওড়াতলা মাঠ এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির শেওড়াতলা মাঠ এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং ১ হাজার ৪৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত