নরসুন্দর পেশার আড়ালে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সোহাগ হোসেন (২৮)। তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ে ব্যাংক এশিয়ার সামনে থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আজ শুক্রবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। চক্রটি মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।’
গতকাল বৃহস্পতিবারও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে আটক করা হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। পেশার আড়ালে সে ছিনতাই করে। তার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদে ১৪ বছর বয়সী তাওহিদ শেখকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মুড়ির কারখানার মালিক ইশারত মোল্যা ও তাঁর ছেলে মুন্না মোল্যার বিরুদ্ধে। আহত শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
১৬ মিনিট আগে
ঝালকাঠি সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দিতে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আনুষ্ঠানিকভাবে কর্না
২৩ মিনিট আগে
বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।
২৮ মিনিট আগে