
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গণপদযাত্রার সময় বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। এতে রমনা জোনের এসিসহ পাঁচ জন পুলিশ আহত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন আন্দোলনকারীরা।
মিছিল থেকে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে ধর্ষণের সব ঘটনার বিচারের দাবি জানান।
মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসতেই তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এতে রমনা জোনের এসিসহ পাঁজজন পুলিশ সদস্য এবং তিনজন শিক্ষার্থী আহত হন।

মিছিলে অংশ নেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আমরা সারা দেশে অব্যাহত আইনশৃঙ্খলার অবনতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে মাগুরায় শিশু ধর্ষণকারীসহ সব ধর্ষণের ঘটনার বিচার দাবি করছি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অদ্রিতা রয় বলেন, ‘যে মিছিলে সামনের সারিতে নারীরা ছিল সে মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পালিত পুলিশ হামলা চালিয়েছে। এ রমজান মাসে আমাদের নারীদের পোশাক ছেঁড়া হয়েছে। মেয়েদের লাঞ্চিত করা হয়েছে। লাঠিচার্জ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের নয় দফার অন্যতম দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পালিত এ পুলিশের সঙ্গে কোনো রূপ আপস করব না। এখন আর ক্ষমা চাওয়ারও সুযোগ নেই। আমাদের ওপর হামলার খবর শুনে আমাদের ভাইয়েরা নানা দিক থেকে ছুটে আসছে। আগুন ধরে যাচ্ছে। দাবানল ছড়াচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়ার সুযোগ নেই।’
এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘তারা পদযাত্রা করার কথা বলেছেন, আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ করে তারা বাসভবনের দিকে ঢুকে যাওয়ায় আমরা বাধা দিই এবং বলি আপনাদের কোনো বক্তব্য থাকলে পাঁচজন প্রতিনিধি পাঠান। এতে তাদের একটা পক্ষ রাজি হলেও আরেকটা পক্ষ ব্যারিকেড ভাঙতে শুরু করে, আমাদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হচ্ছিল। আমরা কোনোভাবেই লাঠিচার্জ করিনি।’

মাসুদ আলম বলেন, ‘আমাদের এসি রমনাকে তারা ব্যাপক আকারে পিটিয়ে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের কিন্তু হাতে লাঠি ছিল না। এ অবস্থায়ও তাদের নিবৃত্ত করার চেষ্টা করি কিন্তু তারপরও আমাদের সাত আটজন আজকে আহত হয়েছে। বেশ গুরুতর আহত হয়েছে।’
দাবি–দাওয়া জানাতে প্রতিনিধি পাঠানোর প্রস্তাবে পুলিশ রাজি ছিল জানিয়ে ডিসি মাসুদ আলম বলেন, ‘তাদের সঙ্গে কথা ছিল, পাঁচজন প্রতিনিধি যাবে, আমরা তো বাধা দিইনি। কিন্তু এ জায়গাটা প্রটেকশনের আওতাধীন, এজন্য সবাইকে যেতে দেইনি। কিন্তু তারা শোনেনি। এরপরও আমরা ধৈর্য সহকারে ব্যবস্থা নিয়েছি। তাদের যেতে দিইনি, এটা আমাদের অপরাধ! কিন্তু তাদের যেতে দিলে আমার আর চাকরি করার দরকার নাই!’
এ দিকে শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জানতে চাইলে ছাত্রফ্রন্ট নেতা মোজাম্মেল হক বলেন, ‘আমরা গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে একটি বিক্ষোভ করব। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদশ প্লাটফর্মের পরবর্তী কর্মসূচি এখনো গ্রহণ করা হয়নি। সবার সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।’

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপির দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভা আগামীকাল শনিবার। সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় এই সভায় বরিশাল বিভাগের বিএনপির আটটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত থাকবেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর শ্যামপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আরিফুর রহমান নয়ন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। গ্রেপ্তার নয়ন স্থানীয় করিমুল্লাবাগ এলাকা মো. আরশ...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সুইটি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার সাভারে মহাসড়কসহ ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়ায় ইট দিয়ে আঘাত করা হয়েছে এক আনসার কর্মকর্তার চোখে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আরেক আনসার সদস্যের। এ ছাড়া হামলায় আরও চার আনসার সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে