ইরানে ৮০ টি দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিল ছাত্রলীগ। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, ‘দেশবাসীর দোয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। কিছুদিন আগে আমি আলজেরিয়াতেও ৩য় স্থান অর্জন করেছিলাম।’
হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান বশির। সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স দেওয়া হয়। গিফটের মধ্যে রয়েছে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কোরআন শরিফ ইত্যাদি। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী।
ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ।
৭ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও ‘হারিকেন মিছিল’ করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
১৭ মিনিট আগে
বিকেলে তাঁদের আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মিনিট আগে
রাজবাড়ীর পাংশা উপজেলায় তারা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত ছেলে রাজু বিশ্বাসের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে; এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হবে।
২৩ মিনিট আগে