
শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় দেন।
মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নুরু মোড়ল ও চুন্নু মোড়লকে। আর খালাস দেওয়া হয় স্বপ্না বেগম ও সেলিম চৌকিদারকে। আসামিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির আজকের পত্রিকাকে বলেন, যে দুজনকে খালাস দেওয়া হয়েছে, তাঁদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে শিশুটি নিখোঁজ হয়। দুদিন পর শিশুটির গলায় গামছা বাঁধা ও পেটকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় মামলা করেন তার বাবা। ২০১৯ সালের ৭ মে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুরু মোড়ল, চুন্নু মোড়ল, সেলিম চৌকিদার ও স্বপ্না বেগমকে মৃত্যুদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৮ মিনিট আগে
বরগুনার আমতলীতে আদালতের নির্দেশে চাষ করা জমির ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আলতাফ আকন ও সেলিম আকনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিকপক্ষকে দুই দিন বাড়িতে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
১৪ মিনিট আগে
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা বিক্রি করতে যান ওই গরু ব্যবসায়ী। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
১৯ মিনিট আগে