
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহত যাত্রী লিটন বলেন, ‘আমি একদম পেছনের সিটে বসা ছিলাম। হঠাৎ করেই বাসটি উল্টে যায়। এতে ২০-২৫ জন যাত্রী আহত হন। বাসের হেলপারের পা ভেঙে গেছে, তবে চালক পালিয়ে যায়।’
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি দ্রুতগতিতে আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বেজগাঁও যাত্রীছাউনির সামনে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ ছিল।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সাত-আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে গেলেও সার্ভিস লেন দিয়ে বিকল্পভাবে গাড়ি চলাচল করেছে।

লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামগুলোর সড়কে ঢুকতেই কান্নার রোল পড়ে যায় চারদিকে। লাশবাহী অ্যাম্বুলেন্স দেখে আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা। কেউ দুই হাত তুলে সন্তানের বেহেশত কামনা করছিলেন, কেউ আবার শেষবারের মতো সন্তানের নাম ধরে ডাকছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও শেষ দেখাটা যে এমন হবে, তা মেনে নিতে পারছিলে
৭ মিনিট আগে
মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩১ মিনিট আগে
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
৩৭ মিনিট আগে