
সাভারে বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার সাভার থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি।
তিনি জানান, পারুল বেগম নামে এক নারী তার প্রথম পক্ষের ছেলে ইমামুলকে (৮) নিয়ে কয়েক বছর আগে মুসলিম পাটোয়ারী নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তারা সাভার পৌর এলাকার ইমানদিপুরে বসবাস করে আসছিলেন। গত সোমবার শিশু ইমামুল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সাভার থানায় নিখোঁজ ডায়েরি করেন পারুল বেগম।
এর পরপরই ইমামুলকে খোঁজার কথা বলে মুসলিম পাটোয়ারী বাসা থেকে বের হয়ে যান। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি পারুল বেগমের মোবাইল ফোনে কল করে ইমামুল তাঁর হেফাজতে রয়েছে বলে জানান। তাঁকে ফেরত দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। এর কয়েক ঘণ্টা পর মুসলিম পাটোয়ারীও অপহরণকারীদের কবলে রয়েছেন বলে তার স্ত্রীকে মোবাইল ফোনে অবহিত করেন।
বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে মোশারফ হোসেন (৫২) নামে এক সহযোগীসহ মুসলিম পাটোয়ারীকে (৩৮) আটক করে পুলিশ। পরে মুসলিম পাটোয়ারীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পাটারি বাড়ি এলাকা থেকে ইমামুলকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘ছেলে অপহরণের ঘটনায় পারুল বেগম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুসলিম পাটোয়ারী ও মোশারফকে আজ বুধবার ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
৩ ঘণ্টা আগে