সাধারণ ডায়েরি

খুলনায় সরকারি কলেজের ফটকে তালা লাগিয়ে আগুন
খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নৈশ প্রহরি আগুন নেভান। কলেজ অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তালা খুলে দিয়েছে।

সাভারে ৩৪ ঘণ্টা ধরে ইতালিপ্রবাসী নিখোঁজ
ঢাকার সাভারে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের (৩৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।

ঢাকা ও ময়মনসিংহে ঘরে বসে করা যাবে সব ধরনের জিডি
পুলিশের ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার থানায় চালু হচ্ছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে এই সেবা চালু হবে। এদিন থেকে এই দুই রেঞ্জের থানাগুলোতে সব ধরনের জিডি ঘরে বসে অনলাইনে করা যাবে।

প্রাণ গোপালের মেয়েকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।












