পুরান ঢাকার সিদ্দিকবাজারে মুদিদোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার দায়ে এক ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ মামলার রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছিনতাইকারী হলেন মাসুম মিয়া ওরফে কালু। তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থ পরিশোধ না করলে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে এই মামলার আরেক আসামি ইউনুস মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম এই রায়ের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
রায় ঘোষণার আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর দণ্ডিত আসামি মাসুমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর আসামিকে মুক্তি দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচরের মুদিদোকানি আব্দুল কুদ্দুস নোয়াখালীর সোনাইমুড়ীর গ্রামের বাড়িতে যেতে রিকশায় সায়েদাবাদ যাচ্ছিলেন। পথে ভোর সাড়ে ৫টার দিকে সিদ্দিকবাজার এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে। তারা কুদ্দুসকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কুদ্দুসের চাচাতো ভাই মো. কামাল হোসেন সেদিনই বংশাল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১০ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৭ সালের ৭ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে