
সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগী ব্যক্তিদের জন্য দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সড়কে যানবাহনের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর মিশুকসহ তাদের তিন সহকর্মী ওয়াসিম, জামাল এবং মোস্তাফিজুর রহমান নিহত হওয়ার ১৫ তম বার্ষিকীতে তাদের শ্রদ্ধা জানিয়ে এ দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার সড়কে যানবাহনের সংঘর্ষে নিহতদের স্মরণে এবং ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটি। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়কে যানবাহনের সংঘর্ষে নিহত হন তারা।
সংগঠনের কমিউনিকেশন সমন্বয়কারী মুসফিকুর রহমান মারুফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সমাবেশে তিনটি দাবি জানিয়েছেন সংগঠনটি। তারা জানান, সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করতে হবে।
তারা আরও জানান, নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা বৈধ প্রতিনিধি এবং আহত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগী বান্ধব করতে হবে। এ ছাড়াও সড়কে যানবাহনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে নিহতদের পরিবারের সদস্য, জাগরী, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), নিরাপদ সড়ক চাই এর প্রতিনিধি এবং ব্লাস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...
৩ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনির সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া ঘটনায় কোনো হতাহত, প্রাণহানি বা সমুদ্রদূষণের খবর পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে