
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল রোববার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী একটি বাস আক্রাইন এলাকা দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে হর্ন দিয়ে সাইড দিতে বলে। এ নিয়ে অটোরিকশায় থাকা কয়েকজনের সঙ্গে বাসের চালক ও স্টাফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসের স্টাফ ও শিক্ষার্থীদের ওপর হামলা করেন।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পরে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যান।
এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির বাসের স্টাফ ও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ১২ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান।
এসআই আরও বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
২৪ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
২ ঘণ্টা আগে