
কিশোরগঞ্জের ভৈরব বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চক বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, ভূমি অফিস, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ ভৈরব শহর ফাঁড়ি থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভৈরব বাজারের দুটি জালের গুদামে অভিযান চালিয়ে ২১ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। জাল ও সুতা ব্যবসায়ী শামসুল ইসলামের গুদাম থেকে ১৮ বস্তা ও সাগর মিয়ার গুদাম থেকে ৩ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন, কারেন্ট জাল ব্যবহার, ক্রয়-বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় শামসুল ইসলাম ও সাগর মিয়ার গুদাম থেকে ২১ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।’

সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগে
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২১ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগে