
চুরি করতে গিয়ে নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজকে খুন করে চোরেরা। চোর পূর্বপরিচিত হওয়ায় তাঁদের চিনি ফেলেন লিপিকা। ফলে মাথায় আঘাত করে ও বালিশচাপা দিয়ে খুন করা হয় তাঁকে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—জুয়েল (২১) ও নজরুল (২২)।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান ডিআইজি (পশ্চিমাঞ্চল) মো. সায়েদুর রহমান।
তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ সূত্রাপুর থানাধীন ৭৫ নম্বর ঋষিকেশ দাস রোডের চতুর্থ তলার ভাড়া বাসায় খুন হন। তিনি ঢাকা নটর ডেম কলেজে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
ডিআইজি আরও বলেন, পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত উভয়েই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নোজ প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার এবং ভুক্তভোগীর চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তদন্তে জানা যায়, জুয়েল রানা নজরুলদের বাসার মেসে খেতেন। সেখান থেকেই তাঁদের পরিচয় এবং সাত-আট বছরের বন্ধুত্ব। জুয়েল রানা নজরুলকে জানান, তাঁর পাশের বিল্ডিংয়ের চতুর্থ তলায় এক নারী একা থাকেন। তাঁর স্বামী-সন্তান নেই। তাঁর বাসায় চুরি করলে অনেক টাকা-পয়সা পাওয়া যাবে।
পরিকল্পনা মোতাবেক জুয়েল রানা তাঁর স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ঘটনার তারিখ রাত আনুমানিক ১১টার দিকে নজরুলকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় যান। রাত ১টায় নজরুল ছাদের ওপর দিয়ে গিয়ে রশির সাহায্যে ঝুলে ভুক্তভোগীর বাসার পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নজরুল বাসার মেইন দরজা খুলে ছাদে গিয়ে জুয়েল রানাকে ডেকে আনেন। তারা একত্রে বাসায় চুরি করার সময় ভুক্তভোগী শব্দ করলে নজরুল একটি লোহার পাইপ দিয়ে মাথায় সজোরে আঘাত করেন এবং জুয়েল রানা বালিশ দিয়ে মুখ চেপে ধরলে তাৎক্ষণিক তাঁর মৃত্যু হয়।
পরে তাঁরা ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন, হাতব্যাগ নিয়ে দরজায় তালা লাগিয়ে জুয়েল রানার বাসায় চলে যান। সেখানে দুজনে হাত ব্যাগে থাকা ২৬ হাজার ৩৫০ টাকা ভাগ করে নেন। ভোরে নজরুল বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে যান। পরে মোবাইল ফোন দুটি ৩ হাজার ৫০০ টাকায় শিবলু হোসেন জয়ের কাছে বিক্রি করে সেই টাকাও ভাগ করে নেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৩ মিনিট আগে