Ajker Patrika

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৩৪
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে
সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন—সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

সন্ধ্যার আগে তাঁদের মোহাম্মদপুর থানায় দাঁয়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা–কর্মীরা কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে এ তিনজন মিছিল করেন। পরে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত