
রাজধানীর রামপুরায় এমআরটি লাইন-১ পাতাল মেট্রোরেলের প্রস্তাবিত স্টেশন বাতিল অথবা যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জমি অধিগ্রহণের শিকার স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেছেন, আফতাবনগর, রামপুরা ও মালিবাগ—দেড় কিলোমিটারের মধ্যে এই তিন স্টেশন রাখার পরিবর্তে রামপুরা স্টেশন বাদ দিলে প্রকল্প ব্যয় কমবে এবং স্থানীয়দের ক্ষতিও অনেকাংশে এড়ানো যাবে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
রামপুরাবাসীর পক্ষে স্থায়ী বাসিন্দা মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা বহুবার জমি অধিগ্রহণের শিকার হয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছি। একসময় বিটিভি, এরপর ডিআইটি রোডের জন্য জমি নেওয়া হয়েছে। এখন আবার মেট্রোরেলের জন্য জমি নেওয়া হচ্ছে। প্রস্তাবিত রামপুরা স্টেশন থেকে হাঁটাপথে মাত্র ৫-৭ মিনিটেই অন্য দুই স্টেশনে পৌঁছানো সম্ভব। তাই এই স্টেশন অপ্রয়োজনীয়।
‘পাতাল রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। একটি স্টেশন বাদ দিলে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। প্রস্তাবিত জমি বাণিজ্যিক এলাকায় হওয়ায় অধিগ্রহণে বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। প্রায় ৫০০ কর্মী চাকরি হারাবেন। মালিকেরা ভূমিহীন হয়ে পড়বেন।’
তিনি দাবি করেন, রামপুরা স্টেশন বাতিল করা না হলে সে ক্ষেত্রে জমির বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং ভুক্তভোগীদের ১০০ বা ২০০ ফুট রাস্তার পাশে সমপরিমাণ জমি দিয়ে পুনর্বাসন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রামপুরার স্থায়ী বাসিন্দা আনোয়ার হোসেন, তাইজুল ইসলাম, শেখ জিয়াউদ্দিন আহমেদ, স্বপন আহমেদ প্রমুখ।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে