
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার শিকার হন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। পরে পুলিশ তাঁর স্বামী মনোয়ার হোসেন অপুকে গ্রেপ্তার করেছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাটারা থানার পুলিশ জানায়, মনোয়ার হোসেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে থাকেন।

মামলার এজাহারে বাদী মনোয়ারের স্ত্রী উল্লেখ করেন, ২০০৮ সালে মনোয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। কয়েক বছর ধরে স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে তাঁকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় স্বামী বাসায় এসে ভাঙচুর চালিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করেন এবং তাঁকে মারধর করে আহত করেন। একপর্যায়ে রান্নাঘর থেকে দা নিয়ে তাঁকে হত্যার চেষ্টা করলে তিনি সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওই ভবনের বাসিন্দারা জানান, গতকাল রাতে বাসার ভেতরে ভাঙচুরের শব্দ শোনা যায়। প্রতিবেশীরা বাধা দিতে গিয়ে ব্যর্থ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বললেও মনোয়ার না খোলায় দরজা ভাঙার প্রস্তুতি নেয়। পরে তিনি দরজা খুললে চাপাতিসহ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং স্ত্রী ও সন্তানদের উদ্ধার করা হয়। আহত নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মনোয়ার এর আগেও ভবনের এক বাসিন্দা ও নিরাপত্তাকর্মীর ওপর চাপাতি নিয়ে হামলার চেষ্টা করেছিলেন।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্ত্রীর করা মামলায় মনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শাহাদাত বরণ করেছেন, তাঁদের অধিকাংশই শ্রমিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার যশোর জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
৪ মিনিট আগে
গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ফের ঝটিকা মিছিল করেছেন একদল নেতা-কর্মী। আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তাঁরা।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ন্যায্য ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে আজ শুক্রবার সকালে এই গণ-অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মূল অভিযুক্ত ইসরাফিল মৃধা (২৪) ইয়াবা সেবন করে শিশুটিকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ এক নারীর সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। হত্যাকাণ্ডটি ইসরাফিল একাই ঘটিয়েছেন এবং লাশ...
১ ঘণ্টা আগে