
মেষ
আজ আপনার শরীরের অবস্থা অনেকটা সেই পুরোনো উইন্ডোজ এক্সপি ল্যাপটপের মতো—কখন নীল স্ক্রিন দেখিয়ে ঝুলে পড়বে কেউ জানে না। বাইরে বিরিয়ানি বা রাস্তার ধারের চপ-পেঁয়াজি খাওয়ার আগে অন্তত দশবার ভাবুন; কারণ আপনার লিভার আজ কোনো বিদেশি পর্যটকের মতো ‘অচেনা খাবার’ নিতে অস্বীকার করতে পারে। ব্যবসায়ীরা আজ কাউকে টাকা ধার দেবেন না। আজ ধার দেওয়া মানে হলো সেই টাকা উদ্ধার করতে আপনাকে হয়তো ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ রাতে ঝাল মসলা বাদ দিয়ে লিকার চা আর বিস্কুট খেয়ে শান্তিতে ঘুমান।
বৃষ
সকালটা সুসংবাদ দিয়ে শুরু হলেও দুপুরে কোনো এক ‘হিতৈষী’ আপনার কানে এমন বিষ ঢালবে যে মনে হবে ব্রহ্মাণ্ডটাই আপনার বিরুদ্ধে। পাড়ার কোনো আন্টি বা অফিসের সেই ‘সবজান্তা’ কলিগের থেকে ১০০ হাত দূরে থাকুন। সঙ্গীর সঙ্গে আজ অহেতুক তর্কে যাবেন না। যতই লজিক দেখান না কেন, শেষমেশ ‘সরি’ আপনাকে বলতেই হবে। ইগোর লড়াইয়ে আজ আপনার হার নিশ্চিত। কেউ নিন্দা করলে কানে হেডফোন গুঁজে দিয়ে বিরক্তিহীনভাবে ‘আইটেম গান’ শুনুন।
মিথুন
আজ পৃথিবীর সব দুঃখ দূর করতে চাইবেন, কিন্তু সাবধান! পরোপকার করতে গিয়ে নিজের অফিসের ফাইল যেন উইপোকার খাদ্য না হয়। বেশি দয়ালু হতে গিয়ে নিজের কাজ ফেলে রাখলে বসের ঝাঁজালো বকুনি আজ ললাট লিখন। লটারির টিকিট কাটলে আজ হয়তো দশ-বিশ টাকা জিততে পারেন, কিন্তু সেটা দিয়ে দুবাইতে বুর্জ খলিফা কেনার স্বপ্ন দেখাটা বোকামি হবে। নিজের ফোন বা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন, আজ বিপদে পড়তে পারেন।
কর্কট
আজ আপনার ইগো বা অহংকার যেন এভারেস্ট শৃঙ্গের সমান। আপনার মনে হতে পারে—‘আমি কি আর যে সে লোক!’ কিন্তু বাস্তবতা হলো, প্রিয়জনের সঙ্গে তুচ্ছ কারণে মনোমালিন্য হলে আপনিই সবচেয়ে বেশি কষ্ট পাবেন। আপনার জন্য একটি বিশাল সুযোগ দরজায় কড়া নাড়ছে, কিন্তু যদি বিছানা ছেড়ে উঠতে অলসতা করেন, তবে সেই সুযোগ পাশের বাড়ির বল্টুর হাতে চলে যেতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিহ্বা বের করে একবার নিজেকেই ভেংচি কাটুন, দেখবেন ইগো কমে গেছে।
সিংহ
সিংহের মতো আজ মেজাজ থাকবে রাজকীয়। পরিশ্রমের ফল আজ নগদ হাতে পাওয়ার সম্ভাবনা আছে। জমি-জমা কেনা বা নতুন কোনো বিজনেসে হাত দেওয়ার জন্য দিনটি সেরা। কিন্তু রাগের মাথায় কাউকে আজ কিছু বলবেন না। উচ্চ রক্তচাপের রোগীরা আজ একটু সাবধান। অকারণে পাড়ার ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজিত হয়ে প্রেশার বাড়াবেন না। মিষ্টি খাবার বা জিলাপি দেখলে আজ চোখ বন্ধ করে উল্টোদিকে হাঁটুন।
কন্যা
আজ মনে হতে পারে আপনিই দুনিয়ার শ্রেষ্ঠ মাস্টারমাইন্ড। কিন্তু এই অতিরিক্ত কনফিডেন্স আপনার ব্যাংক ব্যালেন্সে টান দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, তিনি হয়তো মুখে কিছু বলছেন না কিন্তু তার হয়তো একটা নতুন শাড়ি দরকার। বস আজ আজব কারণে আপনার ওপর খুশি থাকবেন। এটাই সুযোগ, গত তিন বছর ধরে আটকে থাকা ইনক্রিমেন্টের কথা আজ তুলতে পারেন। কোনো বড় ফাইলে সই করার আগে অন্তত তিনবার স্পেলিং চেক করুন।
তুলা
ভাগ্য আজ আপনার সঙ্গে লুডো খেলতে বসেছে। কখনো ছক্কা পড়ছে, আবার কখনো সাপের মুখে পড়ে নিচে নামছেন। হুট করে আজ বাড়িতে একগাদা আত্মীয় হানা দিতে পারে। বাজারের ব্যাগে মাছের বদলে কেবল উচ্ছে আর পটল নিয়ে ফিরলে কিন্তু কপালে দুঃখ আছে। যারা আঁকাআঁকি বা গানবাজনা করেন, তাঁদের জন্য আজ আইডিয়া আসবে ঝড়ের মতো। আজ নীল রঙের কোনো রুমাল বা পোশাক সঙ্গে রাখুন, মন শান্ত থাকবে।
বৃশ্চিক
আজ এতটাই ব্যস্ত থাকবেন যে নিজের জন্মদিন বা বিবাহ বার্ষিকী ভুলে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে। নতুন কাজের অফার আসবে, তবে সেটার আনন্দ করতে গিয়ে অনলাইন শপিং অ্যাপ খুলে বসবেন না। মাসের প্রথম দিনেই যদি ফুড ডেলিভারিকে সব টাকা দিয়ে দেন, তবে বাকি মাস মুড়ি খেয়ে কাটাতে হবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করা কমিয়ে দিন, তাতে চোখের পানি আর পকেটের টাকা দুটাই বাঁচবে।
ধনু
রাজনীতি বা সোশ্যাল মিডিয়ার ডিবেট নিয়ে আজ মাথা গরম হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার কমেন্টে দেশ উদ্ধার হবে না, বরং ব্লক হওয়ার চান্স থাকবে। খুব বেশি শারীরিক কসরত দেখাতে গিয়ে কোমরের হাড়ের দফারফা করবেন না। বাড়িতে একটা পিকনিকের পরিবেশ থাকবে। গিন্নি আজ হয়তো স্পেশাল কিছু রান্না করবেন। পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, তবে বিলটা যেন আপনাকেই মেটাতে না হয়, সেই খেয়াল রাখবেন।
মকর
বাড়িতে কোনো অশান্তি চললে সেটা কার্পেটের নিচে চাপা দিয়ে লাভ নেই, একদিন সেটা পাহাড় হয়ে দাঁড়াবে। আজ আপনার ধৈর্যের পরীক্ষা নেবে ছোট ভাইবোন বা অবাধ্য কোনো প্রতিবেশী। অফিসের কাজে কোনো সিলি মিস্টেক হতে পারে, যা পরে হাসির খোরাক জোগাবে। নিজেকে সময় দিন। এক কাপ কফি নিয়ে বারান্দায় বসে আকাশের দিকে চেয়ে ভাবুন—‘আমি কেন এমন?’ যোগব্যায়াম করার চেষ্টা করুন, অন্তত এক মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকার প্র্যাকটিস করুন।
কুম্ভ
আজ মনে হবে বিছানাটাই পরমাত্মীয়। কিন্তু আপনার সেই সাধে জল ঢেলে দিতে পারেন গৃহিণী বা মা। কুঁড়েমি করলে অফিসের জরুরি ডেডলাইন মিস হবে এবং পরে বসের কাছে কানমুলা খেতে হতে পারে। বিকেলের দিকে কোনো পুরোনো বান্ধবীর ফোন আসতে পারে যা বর্তমান জীবনে সুনামি ডেকে আনতে পারে। প্রচুর পানি খান, অন্তত শরীরে হাইড্রেটেড থাকলে বুদ্ধিটা একটু পরিষ্কার হবে।
মীন
বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন, তবে কাউকে দেখে শেয়ার বাজারে সব টাকা ঢেলে দেবেন না। ক্রিয়েটিভ কাজে আজ বাহবা মিলবে। বাড়ির বড়দের সঙ্গে কিছুটা সময় কাটান, তাদের আশীর্বাদ আজ আপনার ঢাল হয়ে কাজ করবে। বিনয়ী ব্যবহারই আজ আপনাকে কোনো বড় বিপদ থেকে উদ্ধার করবে। রাস্তায় হাঁটার সময় ফোনের দিকে না চেয়ে মাটির দিকে চেয়ে হাঁটুন, নাহলে হোঁচট খাওয়া আজ নিশ্চিত।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
১২ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
১৩ ঘণ্টা আগে