
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল করেছেন একদল নেতা-কর্মী। আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তাঁরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়।
জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘ভোরে নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) কতিপয় কর্মী পার্শ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়ে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিলটি ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরঘাটা বাসস্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা যুবলীগের নেতা মামুনুর রশিদ মনু মোল্লা ও ছাত্রলীগ নেতা মো. মাসুম সরদারকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল হয়।

নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্যসচিব এ, কে, এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার এবং সদস্যসচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।
৩ মিনিট আগে
গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দৌড়ে পা
২৪ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার অভিযোগ তুলে ১৭ আগস্টের মধ্যে এসব জাল সরানোর দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে জাল অপসারণ করা না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে