বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশকে (২৪) চনপাড়া বস্তির মোড় থেকে মাদক ব্যবসায়ী একটি চক্র জোর করে ধরে নিয়ে যায়। এরপর তাকে বস্তির ভেতরে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ৮-১০ জন জড়িত ছিল, যারা সবাই চনপাড়া বস্তির মাদক ব্যবসায়ী। সেদিন ফারদিনের সঙ্গে আরও একজন ছিলেন। তবে তাঁর বিস্তারিত তথ্য জানায়নি র্যাব। হত্যার সঙ্গে জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফারদিন হত্যায় ৮ থেকে ১০ জন অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যার মোটিভ জানার চেষ্টা চলছে।’
র্যাবের কর্মকর্তারা বলেন, ‘ফারদিন সেদিন নিজেই ডেমরার চনপাড়া বস্তির মোড় পর্যন্ত যান। এরপর কোনো বিষয় নিয়ে ফারদিনকে ফাঁদে ফেলে “ফিটিং দিয়ে” জিম্মি করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে জোর করে নিয়ে যাওয়া হতে পারে। এরপর তাঁকে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে মরদেহ ফেলে গুম করার চেষ্টা করা হয়।’
ফারদিন হত্যাকাণ্ডের শুরু থেকেই ছায়া তদন্ত করছে র্যাব। সংস্থাটির কর্মকর্তারা বলেন, ‘চনপাড়া বস্তিকেন্দ্রিক গ্যাং গ্রুপের সদস্যরা নানা কৌশলে ফাঁদেও ফেলে অনেককে। কেউ আবার তাদের তৈরি করা ফাঁদে পা দেন। ওই রাতে চনপাড়ায় কোনো ধরনের ফাঁদে ফারদিনকে ফেলা হয়েছিল কি না, তা আরও তদন্ত করে দেখা হচ্ছে। এত রাতে চনপাড়া এলাকায় তাঁর উপস্থিতি বের করার চেষ্টা চলছে।’
র্যাবের কর্মকর্তারা আরও বলেন, ‘তারা হয়তো বিকাশে টাকা-পয়সা নিতে চেয়েছিল। এ জন্য হয়তো মারধর করা হয়েছে। তবে ফারদিনের সঙ্গে ওই সময় আরও কেউ ছিল। পুরো বিষয়টি জানার জন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা প্রয়োজন।’
গত ৪ নভেম্বর ফারদিন নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধারের পর গত বুধবার দিবাগত রাতে ফারদিনের বান্ধবী বুশরাকে আসামি করে মামলা করেন বাবা নূর উদ্দীন রানা। ওই মামলায় বুশরাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
ফারদিনের বাবা নূর উদ্দীন রানা আজকের পত্রিকাকে বলেন, ‘যেভাবেই তাকে হত্যা করা হোক না কেন, যারাই হত্যা করুক, তার সন্দেহাতীত একটি তদন্ত প্রতিবেদন হওয়া উচিত, যা নিয়ে কারও কোনো সন্দেহ থাকবে না। আমি আমার সন্তানকে ফিরে পাব না, কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হয়েছে এটা দেখতে চাই। এ জন্যই আমি মামলা করেছি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
২ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
৪ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
১৩ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
২১ মিনিট আগে