রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির একটি লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তেজগাঁও এলাকার একটি গ্যারেজে কাজ করত।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কলোনি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের বাবা মো. আলী সরদার বলেন, তাঁদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার কিষানবাজার গ্রামে। দুই ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড়। বর্তমানে পরিবারটি তেজগাঁও বেগুনবাড়ি বিবিরঘাট এলাকায় বসবাস করে।
আলী সরদার জানান, নয়ন তেজগাঁও কলোনি বাজারের পাশে একটি গ্যারেজে কাজ করত। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে গ্যারেজে যাওয়ার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে ওরিয়ন ওষুধ কোম্পানির সামনের রাস্তায় লিনডা অক্সিজেন কোম্পানির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নয়ন। পরে স্থানীয় লোকজন লরিটি আটক করে। এ সময় গাড়ির স্টাফ আহত নয়নকে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা ফোনে দুর্ঘটনার খবর পান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ তদন্ত করছে।

চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
৯ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটে এবার নতুন আকর্ষণ ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি অ্যাগ্রো ফার্মে আনা হয়েছে বিশাল আকৃতির উট। এর নাম দেওয়া হয়েছে সুলতান, যাকে দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ।
১১ মিনিট আগে
লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী হৃদয়কে (৩২) জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকার এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে